• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি

ইউনাইটেড ডেস্ক: / ৩৪ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সৌদি আরব। আজ শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে যায়।

​যদিও এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, সৌদি আরব তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করেনি। কিন্তু পরবর্তীতে দেশটির পাঁচ সদস্যের একটি বিশেষ দল এসে পৌঁছায়।

​আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানানোর জন্য সপ্তাহব্যাপী এক কর্মসূচির আয়োজন করেছে ইরান। আজ আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। কাল শনিবার থেকে সাধারণ মানুষের দেখার জন্য তাঁর কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

​গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান চালানোর পর ইরান পাল্টা জবাব হিসেবে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

​এতে করে এসব দেশের সঙ্গে ইরানের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু তা সত্ত্বেও ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশটি।

​হামলার দিনই খামেনি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রাণ হারান। কিন্তু গালফ অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত তাঁর মৃত্যুতে আনুষ্ঠানিক কোনো শোকবার্তা দেয়নি। এর মাধ্যমে তারা মূলত মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে অস্বীকৃতি জানানো থেকে বিরত থাকছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category