বিশ্বকাপের ভবিষ্যতে বাণী করে ২০১২ বিশ্বকাপে পরিচিতি পেয়েছিলো সামুদ্রিক প্রাণী অক্টোপাস। এর পর মাঠে কালো জাদুর ব্যবহার, তিমি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটারের ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যতবাণী করা বাদ যায়নি। চলতি বিশ্বকাপেও দেখা গিয়েছে ভবিষ্যতবাণীর চমক। এবার আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচের ফলাফল আগাম জানিয়েছে সুপার কম্পিউটার।
এবারের বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনা হলেও কম যায়না আফ্রিকার দেশ কেপ ভার্দে। দলটি গ্রুপ পর্ভে উরগুয়ে-স্পেইনের মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করে প্রথমার্ধ শেষ করে। কিন্তু রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার সঙ্গে ড্র করে টিকে থাকার সুযোগ নেই। তবে মাঠের খেলায় আলবিসেলেস্তেরার শীর্ষদের কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ভার্দে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে মোট সাতবার বল পাঠিয়েছে লাতিন আমেরিকার দলটি। এর মধ্যে ছয়টি গোলই ছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির।
এদিকে বিশ্বকাপের বড় চমকের নাম কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপ থেকেই দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে তারা। এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও তাদের হারাতে পারেনি কেউ। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্র করেই ফুটবলবিশ্বকাপে চমকে দিয়েছিল আফ্রিকার দলটি। এরপর উরুগুয়ে বিপক্ষে গোল ব্যবধান ছিল ২-২। সৌদি বিপক্ষে ম্যাচটিও হয়েছে ড্র।
এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। সুপারকম্পিউটার বলছে বিশ্বকাপের নবাগত দলটিকে উড়িয়ে দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপ্টার হিসাব-নিকাশে এই ম্যাচে মেসির জেতার সম্ভাবনা ৮৯.৮২ শতংশ। অন্যদিকে ১০.১৮ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে আফ্রিকান দলটির।
এদিকে চলতি বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি একাই টানছেন দলকে। আর তাকে সঙ্গ দিচ্ছে মার্টিনেজ-আলভারেজরা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার কেপ ভার্দে বাধা। রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে আফ্রিকার এই দেশটির মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।