• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

টানা তিনবার বাড়লো সোনার দাম

নিউজ ডেস্ক / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দাম। এ নিয়ে টানা তিনবার বাড়লো সোনার দাম। তবে বিশ্ববাজারে খাঁটি সোনা ও রুপার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ বৃহস্পতিবার দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বেড়েছে। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত সোমবার সোনা ও রুপার দাম বাড়ানো হয়।

পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চারবার সোনার দাম কমানো হয়। ফলে সামগ্রিকভাবে সোনার দাম ভরিতে ১৯ হাজার ৭৭১ টাকা কমেছিল। এরপর গত শনিবার, সোমবার ও আজ বৃহস্পতিবার তিনবার সোনার দাম বাড়ানো হলো। এই তিনবারে সোনার দাম ১৪ হাজার ৫৮০ টাকা বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার এই মূল্য ভ্যাটসহ হিসাব করা হয়েছে। তবে রুপার ভ্যাটের বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে। এ ছাড়া অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category