• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণামূলক মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হলো ইসলামী ব্যাংকের বোর্ডে সৎ ও যোগ্য ব্যক্তিদের চায়: গ্রাহক ফোরাম চুয়াডাঙ্গা সীমান্তে পুশ ইনের জন্য আনা ব্যক্তিদের সরিয়ে নিল বিএসএফ নির্মাণসামগ্রীর ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত কাউন্টিতে ম্যাচসেরা বোলিং হাসান মাহমুদের, শিকার ৯ উইকেট ইবিএলে শেয়ারহোল্ডারদের ২৮শতাংশ লভ্যাংশ অনুমোদন অ্যামচেম বাংলাদেশের নতুন কমিটির অভিষেক, সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল ব্যক্তিগত স্বর্ণ বিক্রিতে গুনতে হবে ১৫ শতাংশ কর : এনবিআর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা

হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ইউনাইটেড ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬
#unitednews24

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৩ জুন (শনিবার)সকালে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবার হজ এজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সিটিতে ভাঙচুর চালান। এরই জেরে আজ শনিবার সকালে কদমতলি এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category