• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ১২ দলীয় জোটের বাজেটের লক্ষ্য বাস্তবায়িত হওয়া গুরুত্বপূর্ণ: সিপিডি বাজেট শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ উল্লেখ করে সংশোধনের দাবি সড়কপথে বাংলাদেশে এসে কী বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার? ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশ পদে অগ্রাধিকার নারীদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরি, অ্যাটর্নি জেনারেল বলছেন পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফের শীর্ষ বৈঠক বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩ লাল কার্ড বাজেট বাস্তবায়নে তিন ‘প্রধান প্রতিবন্ধকতা’ দেখছে জামায়াত

 নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ। তিনি জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে যে গত বৃহস্পতিবার রাত থেকেই জিসান আহম্মেদ প্রধানের সন্ধান মিলছে না। এ ঘটনায় থানাকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষ করার পর থেকেই জিসান আহম্মেদ প্রধানের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে তাকে সর্বশেষ রাত ৮টা ২৯ মিনিটে সক্রিয় দেখা গিয়েছিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category