বগুড়া প্রতিনিধি
ঈদের আনন্দের মধ্যেই বগুড়ার সারিয়াকান্দিতে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোরবানির গরু কাটার ধারালো ছুরি দিয়ে নিজের স্ত্রী মিমি বেগম (২৬)-কে একের পর এক উপর্যপুরি কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী রুবেল (৩০)।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নিহতের স্বামী রুবেল মন্ডলকে আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীরা জানান, রুবেল মন্ডল নেশাগ্রস্ত ছিলেন। গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে নেশার টাকা নিয়ে ঝগড়া হয়। এর জেরে আজ ঈদের দিনও দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে মিমিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা রুবেলকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেন।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ইউনি/শাহোরা/