• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

সারিয়াকান্দিতে ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বগুড়া প্রতিনিধি

ঈদের আনন্দের মধ্যেই বগুড়ার সারিয়াকান্দিতে  মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোরবানির গরু কাটার ধারালো ছুরি দিয়ে নিজের স্ত্রী মিমি বেগম (২৬)-কে একের পর এক উপর্যপুরি কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী রুবেল (৩০)।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নিহতের স্বামী রুবেল মন্ডলকে আটক করে পুলিশে দিয়েছে।

স্থানীরা জানান, রুবেল মন্ডল নেশাগ্রস্ত ছিলেন। গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে নেশার টাকা নিয়ে ঝগড়া হয়। এর জেরে আজ ঈদের দিনও দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে মিমিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা রুবেলকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেন।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category