• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন জুয়া চক্র: ৫ চীনা নাগরিক ফের রিমান্ডে বিদ্যুতের দাম ২৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাজধানীতে ওয়েব-এর প্রাক-বাজেট আলোচনা: নারী উদ্যোক্তাদের উন্নয়নে বাজেটের জন্য সুপারিশ প্রতিবেদন পেশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধা দিলে জনগণই প্রতিরোধ গড়বে: প্রধানমন্ত্রী কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল তিন উইকেট হারিয়ে শান্ত-মুশফিকের জুটিতে টিকে আছে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে প্রাণ গেল এক ব্যক্তির চীন সফর শেষে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”

তিনি আরও জানান, কারিনার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও কাজ করেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category