• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

চাঁদাবাজিকে কেন্দ্র করে বহিষ্কার নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইউনাইটেড ডেস্ক / ৬ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের সংঘর্ষের ঘটনায় ৫ ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়। দীর্ঘ দুই মাস পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ছাত্রদলের ৫ ছাত্রনেতা হলেন— ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাজধানীর নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২৫ জন আহত হন এবং প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উভয়পক্ষের ১০ জন নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category