• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান করা হবে: রিজভী

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাতে গড়ে ওঠা তথাকথিত ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘আশা করছি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং চাঁদাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, সড়কে চলা দীর্ঘদিনের নৈরাজ্য, চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে। সড়ক নিয়ে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। ফ্যাসিবাদের আমলে সড়কের নৈরাজ্য বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category