• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

একটি রিকশার প্রমাণ দিন: গোলাম পরওয়ার

ইউনাইটেড ডেস্ক / ৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা থাকার প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় মিয়া গোলাম পরওয়ারের প্রমাণ দেখতে চেয়েছেন। তিনি বলেন, যারা মিথ্যা তথ্যের ভিত্তিতে কথা বলেন তা জানিনা। তবে এই মিথ্যা তথ্য নিয়ে কথা বলা আমার রুচিতে আসেনা।

গতকাল শুক্রবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই প্রমাণ চান। তিনি বলেন, ৭০০–৮০০ লাগবে না, একটি রিকশার প্রমাণ দিন।

গোলাম পওয়ার বলেন, ৭০০–৮০০ রিকশা তো দূরের কথা, আমার নামে একটি রিকশা আছে—প্রমাণ দিন। কয়েকদিন ধরে ভুয়া ফটোকার্ড এবং একটি উদ্দেশ্যপ্রণোদিত গ্রুপের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের প্রচারণা মানুষকে অবাক করেছে, বিস্মিত করেছে।

তিনি বলেন, আমি ভেবেছিলাম, আমার নামে বিভিন্ন মহলের এ ধরনের অহেতুক মিথ্যা প্রচারণা নিয়ে কিছু বলব না। কারণ, এ বিষয়ে কথা বলা আমি নিজের রুচির সঙ্গে সংগতিপূর্ণ মনে করি না। বিষয়টি আমার রুচিতে আসে না, আমার রুচির সঙ্গে মেলে না। অবশেষে ঢাকা সিটির একজন প্রশাসকও যখন এই মিথ্যা তথ্যের ভিত্তিতে একই কথা বলতে থাকেন, তখন আর কী বলার থাকে! কিছু করার না থাকলে খই ভাজ, অবস্থা যেন এমনই! কোনো শিক্ষিত, ভদ্র ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কি এ ধরনের মিথ্যাচার করতে পারেন? তাদের রাজনৈতিক দেউলিয়াপনা দেখে তাদের জন্য আমার খুব মায়া হয়। তাদের জন্য আমি অত্যন্ত দুঃখিত।

এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জামায়াত সেক্রেটাারি জেনারেল বলেন, সাহস থাকলে রাজনীতিকে রাজনীতি দিয়ে, আদর্শকে আদর্শ দিয়ে এবং নৈতিকতাকে নৈতিকতা দিয়ে মোকাবিলা করুন। তাই যারা ফেইক আইডি ও ভুয়া ফটোকার্ড দিয়ে শুধু আমার বিরুদ্ধেই নয়, বরং অনেক সম্মানিত রাজনৈতিক নেতার নামেও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।

গোলাম পরওয়ার বলেন, ৭০০–৮০০টি রিকশা লাগবে না, সারা দেশে যে কোনো জায়গায় আমার নামে একটি রিকশা আছে, এমন প্রমাণও যদি কেউ দিতে পারেন, তা-ই যথেষ্ট। এত দিন ধরে এত গল্প বলা হচ্ছে, অথচ সরকারের সংস্থা ও বিভিন্ন বিভাগ থাকা সত্ত্বেও আমার নামে একটি রিকশারও সন্ধান দিতে পারলেন না!

এদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল এক বিবৃতিতে বলেন, এ ধরনের তথ্য কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। ডিএনসিসি প্রশাসক যদি তার বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার দাবি জানাচ্ছি।

এর আগে ৭০০ অটোরিকশা থাকার প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, অনেক বড় বড় কথা বলা নেতার নিজেরই অটোরিকশা রয়েছে। তাও একটি-দুটি নয়। অনুসন্ধানে দেখা গেছে প্রায় ৭০০ মালিক তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category