• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসা. জোস্না আরা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত জোস্না আরার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী এলাকায়।

বুধবার সকালে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত জোস্না আরাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জোস্না আরার মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’ উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category