• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আম বাগান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

​এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস আভিযানিক দল নামোচাকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত আম বাগানের ভেতর একটি সাদা রঙের শপিং ব্যাগে কালো স্কচটেপে পেঁচানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে এ সময় ঘটনাস্থল বা আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই অসাধু চক্র অস্ত্র ও গোলাবারুদগুলো সেখানে লুকিয়ে রেখেছিল।

​উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category