• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার): প্রতিনিধি : / ৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (২৩৮, মৌলভীবাজার-০৪) মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ থানার এস আই জিয়াউর রহমান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষসদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি পিন্টু দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, পূজা উদযাপন ফ্রন্ট পৌর শাখার সভাপতি সুমন কান্তি দে, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল মালাকার, পূজা মন্ডপ কমিটির নেতা নির্মল এস পলাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আমাদের এই কমলগঞ্জ। যেকোনো মূল্যে এই সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার জানান, উপজেলার সকল পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী ও প্রতিটি মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজ করবে। ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় পূজা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জরুরি সহায়তার জন্য একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল রুম চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার সার্বজনীন ১৪৯ টি সার্বজনীন পূজামণ্ডপ এর অনুকূলে ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category