• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে…।

আজ ৯ অক্টোবর (শুক্রবার) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন, তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ। তিনি বলেন, যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।

সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।

শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ-সংকট দেখা দিয়েছে দাবি করে নূরুল ইসলাম মনি বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস-সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category