• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে ছাড়া ইরানের ওপর হামলার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব সক্ষমতায় ইরানের উপর হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে চাইবেন। যদি ইরান হামলায় মার্কিন শক্তি পাশে না পায় তাতেও অসুবিধা নেই বলে জানিয়েছে আইডিএফ। সোমবার (৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসরায়েল হায়োম পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে নিবিড় গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বজায় রেখে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েল যেকোনো আগাম আক্রমণ কিংবা ইরানি হামলার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি রাখছে। তবে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের আক্রমণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে ধারণা করা হচ্ছে। তা সত্ত্বেও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের প্রধান উদ্বেগের বিষয় হিসেবে গণ্য করে আসছে।

অন্য এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আগামী সপ্তাহে ইসরায়েলে অতিরিক্ত সেনা ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। নিরাপত্তাসংশ্লিষ্ট অজ্ঞাত সূত্রের বরাতে সংস্থাটি জানায়, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা, পাইলট ও সহায়ক কর্মীসহ প্রায় তিন হাজার মার্কিন সামরিক সদস্য ইসরায়েলে মোতায়েন রয়েছে।

মধ্যপ্রাচ্যে উপস্থিতি বাড়াতে অতিরিক্ত মার্কিন সেনাদল ও বিমান আসার অপেক্ষায় রয়েছে দেশটি। ওয়ালা আরও জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সুসম্পর্ক রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েল।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান ‘ন্যায্য সমাধানের’ উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত পেশ করেছিল ইরান, যা পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category