• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

‎মিছিল থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category