• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা-মদিনা রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়: চরমোনাই পীর সারাদেশে বৃষ্টির আভাস চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী জুলাই সনদ-তিস্তা ব্যারেজ-চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চান জামায়াত আমির লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল জুলাইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট ডিবি হেফাজতে সেই ওসি মো. রাকিবুল হাসান সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রি করছে যুক্তরাষ্ট্র রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬৪ জন গ্রেপ্তার

জুলাই সনদ-তিস্তা ব্যারেজ-চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

১৮ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরওয়ার বলেন, আমাদের লংমার্চে সড়কের দু’ধার দিয়ে কোটি মানুষ লংমার্চ কর্মসূচিকে সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই লংমার্চকে কেন্দ্র করে কোন উস্কানিতে নেতা কর্মীদের পা না দেয়ার আহ্বান জানাচ্ছি। ১ম লংমার্চের তুলনায় ২য় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ আরও কয়েকগুণ বাড়বে।

লংমার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হবে সেজন্য দুঃখ প্রকাশ করে পরওয়ার বলেন, এই লংমার্চ সফলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category