• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির আভাস চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী জুলাই সনদ-তিস্তা ব্যারেজ-চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চান জামায়াত আমির লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল জুলাইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট ডিবি হেফাজতে সেই ওসি মো. রাকিবুল হাসান সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রি করছে যুক্তরাষ্ট্র রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬৪ জন গ্রেপ্তার যশোরের পুলেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

জুলাইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্তমান প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে তুলে ধরতে লক্ষ্মীপুরের ১ নম্বর বশিকপুর ইউনিয়নে আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ নম্বর বশিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল।

ইউনিয়ন সভাপতি মেহেরাব হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ নম্বর বশিকপুর ইউনিয়ন শাখার সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category