• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির আভাস চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী জুলাই সনদ-তিস্তা ব্যারেজ-চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চান জামায়াত আমির লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল জুলাইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট ডিবি হেফাজতে সেই ওসি মো. রাকিবুল হাসান সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রি করছে যুক্তরাষ্ট্র রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬৪ জন গ্রেপ্তার যশোরের পুলেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬৪ জন গ্রেপ্তার

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর (শুক্রবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, এরই মধ্যে- রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৭৭ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১ হাজার পিস রং কাগজ উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category