• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

পেজেশকিয়ানসহ ইরানি কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ৬১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে। এতে ইরানের মূল প্রতিনিধি দলকে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের মূল প্রতিনিধি দলকে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তবে ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু বিশেষ বিধিনিষেধ থাকবে। তাদের প্রতিনিধি দলের আকার গত বছরের তুলনায় ছোট হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে চলাফেরার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ এবং বিলাসবহুল ও অন্যান্য পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সামরিক সংঘাত ও উত্তেজনার মধ্যেই ইরানি কর্মকর্তাদের নিউইয়র্ক সফরের অনুমতি দেওয়া হলো। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে হওয়ায় সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে দেশটির আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে।

এদিকে একই অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলওর কর্মকর্তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।
ভিসা না পাওয়ায় আব্বাস সরাসরি নিউইয়র্কে গিয়ে অধিবেশনে বক্তব্য দিতে পারবেন না। জাতিসংঘের পক্ষ থেকে তাকে ভিডিওর মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category