• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৭৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিবাদে লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৫২ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে।

এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল করা হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা।

ভিডিওতে দেখা যায় লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নিয়েছে মিছিলে। তাদের মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইনান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান ভেসে আসে।

এদিকে ভিডিও ফেসবুকে ছেড়ে প্রচার করা মিছিলটি সদর উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর সড়কে হয়েছে। ভিডিও যাচাই ও খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর বর্ডার বাজার এলাকায় করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে জানতে পেরেছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category