• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ডিবি হেফাজতে সেই ওসি মো. রাকিবুল হাসান

ইউনাইটেড ডেস্ক / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বিতর্কিত অডিও রেকর্ড ফাঁস হওয়া ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা।

এর আগে, প্রশাসনিক কারণ দর্শিয়ে ডিএমপি কমিশনারের এক আদেশে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে রাকিবুল হাসানকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে পুলিশের মাঠপর্যায়ের অবস্থা, রাজপথের পুলিশ সদস্যদের দুর্বলতা এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় ও পুলিশ পদায়নে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে আলোচনা করতে শোনা যায়। ঘটনার মূল রহস্য ও অডিওর সত্যতা যাচাইয়ের জন্য ডিএমপি থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিতে ডিবির কর্মকর্তা ও ডিএমপি সদর দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category