• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

রামগতিতে শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াত নেতার বিএনপিতে যোগদান

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। শনিবার (১২ সেপ্টেম্বর) এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারী নেতা হাসান মাহমুদ রাসেল রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর পৌর ১নং ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানান। তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপি নেতা শাহেদ আলী পাটো সহ রামগতি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদানকালে হাসান মাহমুদ রাসেল বলেন, ‘বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে দলের জন্য কাজ করতে চাই।’

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রমে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category