• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

১০ দিন পর কমছে পদ্মায় পানি,স্বস্তি ফিরছে পানিবন্দী মানুষের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টানা ১০ দিন পানি বাড়ার পর চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবশেষে পানি কমতে শুরু করেছে। এতে নদীতীরবর্তী ও পানিবন্দী মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতে এখনও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার কমেছে। পাঙ্খা পয়েন্টে এ সময় পানির উচ্চতা রেকর্ড করা হয় ২১ দশমিক ৭৩ মিটার।

গত ২ সেপ্টেম্বর থেকে পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করে। এরপর ১১ সেপ্টেম্বর থেকে টানা পানি বৃদ্ধির ফলে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যায়। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় সাড়ে তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

পানি কমতে শুরু করায় এসব এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও অনেক স্থানে এখনও পানি জমে রয়েছে। ফলে পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগ পুরোপুরি কাটেনি। এদিকে গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীর পানি ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, পদ্মা নদীতে দ্রুতই পানি কমে যাবে। ফলে পানিবন্দী এলাকাগুলো থেকেও পানি নেমে যাবে। মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়লেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এসব নদীর পানিও কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category