• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী তুফানে নিলো ঘরবাড়ি আর পানিয়ে নিলো ধান,কৃষকের হাহাকার চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, একদিনে নতুন আক্রান্ত ৭৬ চট্টগ্রামের নতুন এসপি ‘ডিসি মাসুদ’ প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস অনুসন্ধানে খনন কাজ শুরু এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের নতুন এসপি ‘ডিসি মাসুদ’

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘আলোচিত’ উপ-কমিশনার (ডিসি) মাসুদকে চট্টগ্রামের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

এদিকে, চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে। তিনি গত বছরের ২৪ নভেম্বর লটারির মাধ্যমে চট্টগ্রামের নতুন পুলিশ সুপার পদে নিয়োগ পান। এর আগে, নাজির আহমেদ খাঁন কুমিল্লার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া জেলার সন্তান মাসুদ আলম রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) দায়িত্বে ছিলেন। এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category