• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ডাকঢোলের তালে, বেলুন উড়িয়ে ও দলীয় স্লোগানে মুখর পরিবেশে লক্ষ্মীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি শহরের উত্তর তেমুহনী পেট্রোল পাম্প এলাকা থেকে বেলুন উড়িয়ে শুরু হয়। পরে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজার হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে দলীয় স্লোগান দেন নেতাকর্মীরা। ডাকঢোলের তালে ও স্লোগানে পুরো শহর মুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সিনিয়র সহসভাপতি শাহিন, সহসভাপতি সালমান হায়দার রাশেদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পিংকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে দেওয়া সমাপনী বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে স্বেচ্ছাসেবক দল মানুষের পাশে থেকে রাজনীতি করে যাচ্ছে। তিনি বলেন, যেখানে অন্যরা থেমে যায়, সেখান থেকেই স্বেচ্ছাসেবক দলের পথচলা শুরু হয়। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে যারা অংশ নিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category