• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম নামের স্থানীয় একটি মাদরাসার নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিব উদ্দিন সেলিম স্থানীয় মমিনপুর দাখিল মাদরাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটিকে  মোবাইল ফোন দেখানোর প্রলোভন দিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় মজিব উদ্দিন সেলিম। সেখানে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত অভিযানে নামে এবং পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে অভিযুক্ত মজিব উদ্দিন সেলিমকে আটক করে।

পুলিশ জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category