• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

৬ মাসে ২ লাখ কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায় : শাহে আলম

ইউনাইটেড ডেস্ক / ৪৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে কর্মী পাঠানো শুরু হবে । ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ সব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী পাঠানো হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে যাবে বলে জানান প্রতিমন্ত্রী। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে বলেও জানান তিনি। এ কার্যক্রমও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, আরও ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নেবে, যেটাতে কোনো খরচ নেই। এ সময় পাশে থাকা এক প্রতিনিধি এটিকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করেন।

সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ায় এলএনজি সরবরাহের বিষয়ে চিঠি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category