• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে জুনে স্বাক্ষরিত কাঠামো চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র।

১৮ আগস্ট (মঙ্গলবার) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কাঠামো চুক্তির অধীনে দুই পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি পৌঁছেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিতে প্রস্তুত নয়। ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র যা চাচ্ছে ইরান সে ধরনের চুক্তি করবে না।

ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং তাদেরকে কোন পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবেও না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category