• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

মুন্সীগঞ্জ প্রতিনিধি / ১৩৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

স্বামী তৌফীক নাওয়াজের শেষ বিদায়ের জন্য ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার সকাল থেকে মায়ের প্যারোলের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারাগারে যান তিনি।

সেখান থেকে বের হয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, প্রথমে চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল। পরে ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর করা হয়। দীপু মনি মুক্তি পাওয়ার পর তার স্বামীর লাশ দাফন করা হবে।

সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category