• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ২৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

১৯ আগস্ট (বুধবার)  ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতরেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকও মারা যান।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল।এটি সাধারণ রোগীদের উন্নত চিকিৎসার জন্য পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা শহরের হাসপাতালে যাওয়ার সময়  এ দুর্ঘটনা ঘটে।

ভয়াবহ এই প্রাণহানির ঘটনার পর সংশ্লিষ্ট মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় পৌর প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category