• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছর পর কবর থেকে সালমান শাহর মরাদেহ তোলার নির্দেশ আদালতের ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা মার্কিনীদের সঙ্গে বাণিজ্যচুক্তিকে ‘হুকুমনামা’ আখ্যা আনু মুহাম্মদের ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার

৬৯ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে যাচ্ছেন মেসি 

ক্রীড়া প্রতিবেদক / ১৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ক্রিড়া প্রতিবেদক

 

 

 

 

মাইলফলক লিওনেল মেসির জন্য নতুন নয়। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসি খেললে সেটা হবে আকাশি-সাদা জার্সিতে তাঁর ২০০তম ম্যাচ। আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে কেউই ২০০ ম্যাচ খেলেননি।

 

তার মানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ (১৯৯) ম্যাচ খেলার রেকর্ডটি মেসির। সবচেয়ে বেশি গোল? সেটাও তাঁরই—১১৭ গোল। সে জন্য পেরোতে হয়েছে অনেক দীর্ঘ পথ। আর্জেন্টিনা জাতীয় দলে গড়তে হয়েছে ২১ বছরের ক্যারিয়ার। সেই পথে মেসির বয়সও বেড়ে এখন ৩৮ বছর। প্রশ্নটা আরেকটা থেকেই যায়, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডও কি মেসির?

 

হ্যাঁ এবং সেই রেকর্ডটি হলো আজই! আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। এই ম্যাচে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ডটি গড়েন মেসি।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসির বয়স ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। এই বয়সে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড গড়ার পথে মেসি পেছনে ফেলেছেন আনহেল আমাদেও লাব্রুনাকে। নামটা অপরিচিত লাগছে?

 

আর্জেন্টাইন ফুটবলে লাব্রুনা দুটি নামে পরিচিত—‘দ্য আগলি ওয়ান’ এবং ‘লা ম্যাকুইনা’ (মেশিন)। আর্জেন্টিনার শীর্ষ লিগে সর্বোচ্চ ৬৭ বছর আগে গড়া তাঁর সর্বোচ্চে গোলের রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। রিভার প্লেটের ইতিহাসে তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা এই খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে জিতেছেন ১৯৪৬ ও ১৯৫৫ কোপা আমেরিকা।

আর্জেন্টিনার জার্সিতে ৩৭ ম্যাচে ১৭ গোল করা সাবেক ফরোয়ার্ড লাব্রুনা দেশের হয়ে শেষ গোলটি করেন ১৯৫৭ সালে ৭ জুলাই, অধুনালুপ্ত রোকা কাপে। প্রতিপক্ষ ব্রাজিল, ভেন্যু মারাকানা। একটু মনে করিয়ে দেওয়া ভালো, অফিশিয়ালি কিংবা আনঅফিশিয়ালি ব্রাজিল জাতীয় দলের জেতা প্রথম ট্রফিও এই রোকা কাপ। সে যাহোক, ব্রাজিলের বিপক্ষে সেই গোলের সময় লাব্রুনার বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ৯ দিন।

 

 

গত ৩১ মার্চ বুয়েনস এইরেসে জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩৮ বছর ৯ মাস ৭ দিন বয়সে গোল করার পর থেকেই এ রেকর্ডের সুবাস পাচ্ছিলেন মেসি। আজ সেই রেকর্ড দেখলে নেওয়ার পথে গ্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে তাঁর ব্যবধানও আরও বাড়ল। ৫৫ গোল নিয়ে আর্জেন্টিনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বাতিস্তুতা। শীর্ষে থাকা মেসির সঙ্গে তাঁর  ৬২টি গোলের ব্যবধান!

 

লাব্রুনার একটি রেকর্ড অবশ্য বিশ্বকাপে নিজের করে নিতে পারবেন না মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ড লাব্রুনার। ১৯৫৮ বিশ্বকাপে ১৫ জুন সাবেক চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ৩৯ বছর ৮ মাস ১৬ দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন লাব্রুনা। এবারের বিশ্বকাপেই ৩৯ বছর বয়সে পা রাখবেন মেসি। কিন্তু রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ পাবেন না। সে জন্য তাঁকে বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে হবে। মেসি সেই সিদ্ধান্ত নেবেন কি না, তা সময় হলেই জানা যাবে।

তবে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়ার সুযোগ থাকছে মেসির। ২০১০ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ৩৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে রেকর্ডটি এত দিন আগলে রেখেছেন সাবেক স্ট্রাইকার মার্টিন পালের্মো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category