• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছর পর কবর থেকে সালমান শাহর মরাদেহ তোলার নির্দেশ আদালতের ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা মার্কিনীদের সঙ্গে বাণিজ্যচুক্তিকে ‘হুকুমনামা’ আখ্যা আনু মুহাম্মদের ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

  • ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা 
  • সাবেক এই ফরাসি আন্তর্জাতিক ফুটবলারের বিশ্বাস, তিনি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার হয়েছিলেন

একই মামলায় ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার এবং সংস্থাটির সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ডোমেনিকো সালাকেও অভিযুক্ত করা হয়েছে।

 

নিজেস্ব প্রতিবেদক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসের একটি আদালতে মামলা দায়ের করেছেন উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। ২০১৫ সালে তার পতনকে ঘিরে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ এনে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। একই মামলায় ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার এবং সংস্থাটির সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ডোমেনিকো সালাকেও অভিযুক্ত করা হয়েছে।

 

প্লাতিনির দাবি, তাকে ফিফা সভাপতির পদে নির্বাচিত হওয়া থেকে বিরত রাখতেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সে সময় যেসব ঘটনা ও অভিযোগ সামনে আনা হয়, সেগুলোই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে সেপ ব্লাটারের উত্তরসূরি হওয়ার তার স্বপ্ন ভেঙে দেয়।

 

প্লাতিনির আইনজীবী দল জানিয়েছে, তারা আদালতে প্রমাণ উপস্থাপন করতে চায় যে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ফিফা সভাপতির দৌড় থেকে তাকে সরিয়ে দিতে একটি সমন্বিত প্রচেষ্টা চালানো হয়েছিল। ফৌজদারি মামলার পাশাপাশি, ফিফার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলার প্রস্তুতিও নিচ্ছেন এই ফরাসি ফুটবল কিংবদন্তি। সেখানে তিনি নৈতিক তদন্তের কারণে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করবেন।

 

  1. সাবেক এই ফরাসি আন্তর্জাতিক ফুটবলারের বিশ্বাস, তিনি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার হয়েছিলেন, যার প্রভাব বিশ্ব ফুটবল প্রশাসনের গতিপথ বদলে দেয়। নতুন এই মামলার মাধ্যমে তিনি নিজের সুনাম পুনরুদ্ধারের পাশাপাশি ফুটবল প্রশাসন থেকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে যাদের দায়ী মনে করেন, তাদের জবাবদিহির আওতায় আনতে চান।

 

ঘটনার সূত্রপাত ২০১১ সালে। সে সময় তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের অনুমোদনে প্লাতিনিকে ২০ লাখ সুইস ফ্রাঁ প্রদান করা হয়। এই অর্থ ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে দেওয়া পরামর্শমূলক সেবার পারিশ্রমিক হিসেবে পরিশোধ করা হয়েছিল বলে জানা যায়। তবে অর্থ প্রদানে দীর্ঘ বিলম্বের বিষয়টি পরবর্তীতে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করে।

 

২০১৫ সালে এই লেনদেনের বিস্তারিত প্রকাশ্যে আসার পর প্লাতিনি ও ব্লাটার,দুজনকেই দীর্ঘ মেয়াদের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। সে সময় ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফা সভাপতির পদে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিল প্লাতিনিকে। কিন্তু প্রতিযোগিতা থেকে তার সরে দাঁড়ানোর ফলে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন উয়েফার সাধারণ সম্পাদক জিয়ান্নি ইনফান্তিনোর জন্য ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পথ সহজ হয়ে যায়। এরপর থেকে তিনি আরও দুই দফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category