দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন।
১০ জুন (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হামরোগী শনাক্ত হয়েছে ৯৪ জন। এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ১৪৫ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯২ জন।