• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের খসড়া আচরণ বিধিমালা চূড়ান্ত করলেন ইসি পুরোনো গাড়ি বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক্রোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ভৈরবে সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ প্রাথমিকে আসছে শিক্ষার নতুন নীতিমালা,নিয়োগ-বেতন কাঠামো হবে স্পষ্ট ফুটবল বিশ্বকাপ: হিলিতে পতাকা বিক্রি জমজমাট স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ  পঞ্চম শ্রেণির ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের দায়ে মুদি দোকানি গ্রেফতার মে মাসে আইসিসি সেরা খেলোয়ার বাংলাদেশের তাইজুল ও মুশফিকুর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু 

পুরোনো গাড়ি বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জাতীয় সংসদে আবারও আলোচনায় এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এস আলম গ্রুপের মালিকানাধীন গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার পুরোনো বিতর্ক। বুধবার সংসদে আলোচনার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান বিষয়টি উত্থাপন করে মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ‘নুন খেয়ে’ কিছু করছেন।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি। তিনি জানান, ভারত থেকে দেশে ফেরার পর কক্সবাজারে তাঁকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম হয়েছিল। বিমানবন্দরে ব্যক্তিগত গাড়ি প্রবেশের সুযোগ না থাকায় প্রথমে একটি মাইক্রোবাসে উঠলেও সেখানে জায়গা না হওয়ায় পরে সমর্থকেরা তাঁকে অন্য একটি গাড়িতে তুলে দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পরে তিনি জানতে পারেন গাড়িটি বহু পুরোনো ছিল এবং এ নিয়ে যে অভিযোগ উঠেছিল, তার বাস্তব ভিত্তি নেই। সেটি কোনো ব্যক্তির নামে নিবন্ধিত গাড়ি ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তবে বিষয়টিকে ভুল হিসেবে দেখা হলে তিনি ইতোমধ্যে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান। তাঁর ভাষায়, এটি অনেক আগেই নিষ্পত্তি হওয়া একটি পুরোনো ইস্যু।

নিজের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর চারটি গাড়ি ও চারজন চালক রয়েছে। একই সঙ্গে নজিবুর রহমানের মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে স্পিকার বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং কার্যবিবরণীতে অসংসদীয় কোনো বক্তব্য থাকলে বিধি অনুযায়ী তা বাদ দেওয়া হবে।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের অর্থ জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের দিনের বক্তব্যকে অসত্য দাবি করেছেন নজিবুর রহমান।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের অডিট রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে আরডিএস প্রকল্পে ৬ হাজার ৭১২ কোটি টাকা এবং ২০২৫ সালে ৬ হাজার ৭৮৯ কোটি টাকা ব্যয় হয়েছে। ফলে জামায়াতে ইসলামীকে দুই দফায় মোট ২২ হাজার কোটি টাকা দেওয়ার দাবি তথ্যভিত্তিক নয় বলে তিনি উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

জবাবে স্পিকার বলেন, আগের দিনের বিষয় পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে প্রয়োজন হলে এ বিষয়ে নোটিশ দেওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category