• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :

সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক / ১৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজধানীতে সাময়িকভাবে মেট্রোরেলের চলাচল স্থগিত করা হয়েছে। মেট্রোরেলের লাইনে একটি বিড়াল প্রবেশ করায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শনিবার (১৩ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে বিড়ালটি ঠিক কোন স্টেশন বা লাইনের কোন অংশে ঢুকেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

 

মেট্রোরেলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্টেশন এলাকায় একটি বিড়াল প্রবেশ করায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, সেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঝুঁকির কারণ সম্পূর্ণভাবে দূর হওয়ার পরই পুনরায় মেট্রোরেলের চলাচল শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category