গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার কিছু পরে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যনুযায়ী, কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ৭টি ইউনিট একযোগে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. মামুন গণমাধ্যমকে জানান, শনিবার বেলা ১১টার কিছু পরে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস্ লিমিটেড নামের কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করেন।