• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা মার্কিনীদের সঙ্গে বাণিজ্যচুক্তিকে ‘হুকুমনামা’ আখ্যা আনু মুহাম্মদের ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই চালুর পরিকল্পনা, তৈরি হবে ব্যাপক কর্মসংস্থান ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তাপ : কোন ক্রিকেটার কোন দলের সমর্থক তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে নরসিংদীতে ড্যাবের মানববন্ধন

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা। আজ বুধবার দুপুরে নরসিংদী জেলা সদর হাসপাতাল-এর প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার ড্যাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ ও সদর হাসপাতালে আবাসিক অফিসার (আরএমও) ফরিদা গুলশানআরা কবির।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ডা: প্রনব কুমার সাহা, সহসাংগঠনিক সম্পাদক ডা: রাকিবুল ইসলাম, সদস্য ডা: নাহিদ, ডা: ইমরান হোসেন, ডা: আশরাফুল ইসলামসহ হাসপাতালের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

নরসিংদী জেলা শাখার ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ বলেন, শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তাই হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

নরসিংদী জেলা শাখার ড্যাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় বক্তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category