• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছর পর কবর থেকে সালমান শাহর মরাদেহ তোলার নির্দেশ আদালতের ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা মার্কিনীদের সঙ্গে বাণিজ্যচুক্তিকে ‘হুকুমনামা’ আখ্যা আনু মুহাম্মদের ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার

ঢাকা-ময়মনসিং-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ / ২২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায়। ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়েছে।

‎বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে সেটি উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

‎বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

‎তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এটি উদ্ধার করা গেলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category