• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ঈদুল আজহা কবে, জানাল আমিরাত

Reporter Name / ১৪৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে উদযাপিত হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে—১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category