• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল

ইউনাইটেড ডেস্ক / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ের দেখা পায়নি পর্তুগাল। ডি আর কঙ্গোর বিপক্ষে সেই ম্যাচে ছন্দেও ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকেই ধারণা করেছিলেন গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচের একাদশে থাকবেন না এই পর্তুগিজ সুপারস্টার। কিন্তু রোনালদোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন রবার্তো মার্টিনেজ।

২৩ জুন (মঙ্গলবার) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে কোচ মার্টিনেজ বলেছিলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং দ্রুত প্রতি-আক্রমণে যেতে চাই। এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিশ্চিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’

কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে কলম্বিয়া। ফলে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে উজবেকিস্তানের বিপক্ষে জয় কতটা গুরুত্বপূর্ণ, তা ভালোভাবেই জানেন মার্টিনেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category