• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচানা আশার আলো হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের প্রভাবে প্রায় সাড়ে ৩ মাস হরমুজ প্রাণালি বন্ধ থাকায় জ্বালানি তেতেল দামে রেকর্ড গড়েছিল। এতে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। বিশেষ করে জ্বালানি নির্ভর উৎপাদন পণ্যের দাম মুহুর মুহুর বেড়েছে। তবে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচানায় আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার থেকে তেলের দাম নামতে শুরু করেছে।

এর আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৭.৭০ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩.৭৪ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে তেল পরিবহন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বাস্তব অগ্রগতি কতটা হয়, সেদিকেই এখন নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এদিকে, ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন। এটি ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ছাড় হিসেবে দেখা হচ্ছে।

খবর জিও নিউজের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category