• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে প্রাণ গেল এক ব্যক্তির

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে হাঙরের আক্রমণে আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি সকালে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন এলাকা রটনেস্ট দ্বীপের কাছে হর্সশু রিফে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত তীরে নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ এবং পর্যটক ও স্থানীয়দের সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ বোট, উদ্ধারকারী হেলিকপ্টার এবং স্ট্রেচার নিয়ে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়।

চলতি বছরে অস্ট্রেলিয়ায় এটি দ্বিতীয় প্রাণঘাতী হাঙরের আক্রমণের ঘটনা। এর আগে জানুয়ারিতে সিডনি হারবারে হাঙরের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছিল।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও কল্যাণবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় প্রতিবছর গড়ে প্রায় ২০টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category