• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ভারতের স্বাধীনতা দিবসে হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ১০৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আজ ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রম পরিস্থিতি অনুযায়ী চলমান রয়েছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির আমদানি রফতানি কারক ব্যবসায়ীরা ছুটিতে থাকায় এদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে জানিয়েছেন।

বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান জানান, আগামীকাল রোববার (১৬ আগস্ট) থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category