• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

বেনাপোল প্রতিনিধি : / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

যশোরের বেনাপোলে লোহার গ্রীল বোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের একজন আরোহী ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। নিহত ইব্রাহীম ইছাপুর দাখিল মাদ্রাসার অফিস সহায়ক।

বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরী বেনাপোলের বাইপাস সড়কে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন। নিহত মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন (৫০) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহতরা হচ্ছেন, মোটরসাইকেল আরোহী ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফজলুল হক (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

প্রত্যক্ষদর্শীর জানায়, ইব্রাহীম হোসেন তার একজন সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে গোগা থেকে মাদ্রাসার কাজে শার্শায় যাচ্ছিলেন। বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে। এতে ভ্যানচালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই ইব্রাহীম হোসেনের মৃত্যু হয়। অন্য দু’জনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category