• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

কুমিল্লায় দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব: দেখা যাবে ৬ সিনেমা

কুমিল্লা প্রতিনিধি: / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কুমিল্লায় দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। ‘১ম কুমিল্লা চলচ্চিত্র উৎসব ২০০২৬’ শিরোনামের প্রদর্শনীটি ২৮ ও ৯ আগস্ট কুমিল্লা কে-স্ক্রিন সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের প্রদর্শনীর টিকিট সাধারণ দর্শকদের জন্য ১০০ টাকা করা হয়েছে। এক টিকিটে প্রতিদিন প্রদর্শিত তিনটি চলচ্চিত্রই দেখা যাবে। টিকিট অনলাইন ও ভেন্যু—উভয় জায়গা থেকেই সংগ্রহ করা যাবে।

আগামী ২৮ আগস্ট প্রথম দিন বেলা ৩টায় আকাশ হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা ৬ টায় দেখানো হবে জীবন শাহাদাৎ পরিচালিত ‘নেমপ্লেট’। এরপর সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’।

দ্বিতীয় দিন ২৯ আগস্ট বেলা ৩টায় প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’। বিকেল সাড়ে ৬টায় দেখানো হবে সুপিন বর্মন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এ লেটার অব পোস্টমাষ্টার’। উৎসবের শেষ প্রদর্শনী হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে খন্দকার সুমন পরিচালিত ‘সাতাও’।

কে-স্ক্রিন সিনেপ্লেক্স নিবেদিত ঢাকা ফিল্ম ক্লাব আয়োজিত এ উৎসবের সহযোগী সংগঠন হিসেবে রয়েছে কুমিল্লা ফিল্ম ক্লাব, কক্সবাজার ফিল্ম ক্লাব ও বেঙ্গল ফিল্ম সোসাইটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category