• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: / ৫৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার স্ত্রী তাহমিনা আক্তার (২৮) ও ১০ মাস বয়সী সন্তান ফাতেয়া আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকার ‘হোটেল রিলেক্স জোন’ নামের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আমিনুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার (৯ আগস্ট) দুপুরে সন্তানের জন্মনিবন্ধন করার কথা বলে স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যান আমিনুল। পরে বড়তাকিয়ার ওই আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষ থেকে তার স্ত্রী ও শিশুসন্তানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category