নওগাঁর পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও সরঞ্জাদি সহ এক মহিলাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউপির বরইল গ্রাম নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ লিটার অবৈধ চোলাইমদ ও ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ জব্দ করা হয়।
মদসহ আটককৃত নারীর নাম সত্য রানীর (৪০) বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে থানা সুত্রে জানা জায়। আজ তাকে কোর্টে হাজির করার সম্ভাবনাও রয়েছ।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানান, চোলাইমদসহ আটক হওয়া নারীর বিরুদ্ধে মাদোকবিরোধী আইনে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।