• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতা আহত ‎

সাতক্ষীরা প্রতিনিধি / ৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন আহত হয়েছে।

‎শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় হামলা করা হয়। আহতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আতরা হলেন, সদর উপজেলার ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রকিব, মৃত আব্দুল আহাদের ছেলে বকুল হায়দার, নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান, ঝিটকি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ছাত্রদল নেতা সালাম, রহিচপুর গ্রামের আরশাদ আলীর ছেলে তহিদুল হোসেন ও শওকত হোসেনের ছেলে মাহামুদুল হাসান।

‎সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী বলেন, রাত ৯টার দিকে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অকথ্য গালি দিচ্ছেন- এমন একটি কল রের্কড তার কাছে আসে। এ বিষয়টি নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন ছাত্রলীগ নেতা নাজমুলের কাছে জানতে চাইলে তাকে নাজমুল আটকে রাখে।

তিনি আরো বলেন, খবর পেয়ে তিনিসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের  উপর হামলা চালায়। এ সময় তাকে লাঠি ও লোহার রড় দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে তিনিসহ ১০ জন আহত হন।

‎জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী অভিযোগ করেন, আওয়ামী লীগের এ সকল নেতাকর্মী অপকর্ম করে বেড়ালেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

‎স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নয়নকে একটি কল রের্কডের জের ধরে আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা আটকে রাখে। ওই সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ছাত্রদলের ১০-১৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে ঘোনা ইউনিয়ন  ছাত্রলীগ নেতা নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্ব হামলা চালায়।

‎জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য বলেন, ফ্যাসিস্ট সরকারের কিছু লোক জেলা ছাত্রদলের সহ-সভাপতির ওপর হামলা চালিয়েছে। এই ন্যক্কারজনক হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

‎সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু জানান, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category